ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব...
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর...
ছবি সংগৃহীত
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর 'সিলেট প্যারাডাইস ইন'-এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে এই বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়। সভায় আগামী ডিসেম্বরে পর্যটন মেলা আয়োজন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেট (টোয়াস) এর সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাফির পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ এজিএম এ স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি হাসান সায়েম। এরপর কোষাধ্যক্ষ বার্ষিক আয় ব্যায় এর প্রতিবেদন দাখিল করে। সভার সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষর রিপোর্ট অনুমোদন করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সল আহমেদ রানা, সদস্য জালাল উদ্দীন, জাম্মান রাসেল, শাহ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির লিটন বলেন, সিলেটের পর্যটন শিল্পের সম্ভাবনা অনেক বিস্তৃত। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা, চা-বাগান, পাহাড়, নদী ও হাওরকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার বিপুল সুযোগ রয়েছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পর্যটনসংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটকদের কাছে সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে সেবার মান বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের সঙ্গে ভালো আচরণ, স্বচ্ছতা, নির্ভরযোগ্য সেবা এবং পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে সিলেটের পর্যটন খাত আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, পর্যটন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এর সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসারও সরাসরি সম্পর্ক রয়েছে। পর্যটকদের আগমন বাড়লে পরিবহন, আবাসন, রেস্তোরাঁ, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসা সম্প্রসারিত হয়। ফলে পরিকল্পিতভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে সিলেটের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি পর্যটন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ট্যুর অপারেটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পর্যটকদের জন্য মানসম্মত প্যাকেজ ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে শুধু পর্যটনকেন্দ্রের সৌন্দর্য থাকলেই হবে না; পর্যটকদের যাতায়াত, নিরাপত্তা, আবাসন, খাবার, গাইডিং এবং সার্বিক সেবার মান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভায় সংগঠনের বিগত বছরের সার্বিক কর্মকাণ্ড, আর্থিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও সুবিধাজনকভাবে তুলে ধরতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।-বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর...
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি...
গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠেছে বাঘা ইউনিয়নবাসী। বালু উত্তোলন বন্ধের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও মানববন্ধন...
নগরীতে বিশেষ অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই...