সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি...
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী...
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময়
ছবি সংগৃহীত
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিএনজি খাত দেশের গণপরিবহন ও অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। তাই এই খাতের ব্যবসায়ীদের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে পরিচালক বদরুজ্জামান সেলিম বলেন, আপনাদের উত্থাপিত ইভিসি মিটার সংক্রান্ত জটিলতা, গ্যাসের তীব্র প্রেসার স্বল্পতা, লোড বৃদ্ধি, ক্যাপটিভ সংক্রান্ত সমস্যা এবং কমিশন বাড়ানোর দাবিগুলো অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক। জালালাবাদ গ্যাসের আগামী বোর্ড মিটিংয়ে বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হবে। আমি নিজে উদ্যোগী হয়ে এগুলোর ইতিবাচক সমাধান নিশ্চিত করার চেষ্টা করব, যাতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়ই দ্রুত উপকৃত হন।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী মো. কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, প্রফেসর সিরাজুল হক, লুৎফুর রহমান, আলী আফসার মো. ফাহিম, আনহার উদ্দিন, সাজুওয়ান আহমদ, লোকমান আহমদ মাছুম, এম মনোয়ার হোসেন, অ্যাডভোকেট নাদিম রহমান, ফরিদ আহমদ, মতিন আহমদ চৌধুরী এবং সাইমুন আলম সেতু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় বক্তারা সিলেট বিভাগে সিএনজি খাতের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাসের প্রেসার কম থাকায় গ্রাহকদের সঠিক সময়ে জ্বালানি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। লোড বৃদ্ধি এবং ক্যাপটিভ সমস্যার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে সিএনজি বিক্রির কমিশন বৃদ্ধির জোর দাবি জানান নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নতুন পরিচালকের বলিষ্ঠ নেতৃত্বে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এই সংকটগুলো দূর করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানের জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিমকে অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী...
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর...
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি...
গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠেছে বাঘা ইউনিয়নবাসী। বালু উত্তোলন বন্ধের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও মানববন্ধন...