কানাইঘাটে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

post-title

ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা উত্তর গ্রামের মইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কানাইঘাট থানার এসআই (নিরস্ত্র) মো. সোহাগ চৌধুরী, এসআই (নিরস্ত্র) কবির হোসেন ও সঙ্গীয় ফোর্স কানাইঘাট পৌরসভার রায়গড় এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিমে চতুলগামী পাকা সড়কে অভিযান চালান। এ সময় আবু বক্করকে আটক করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।

কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট