ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি...
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক...
ছবি সংগৃহীত
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এসব কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছেন না—এমনটা দেশের জনগণ কখনোই ভাববে না। এ ছাড়া কেউ চোরাপথে বা পেছনের দরজায় দিয়ে দেশে প্রবেশের চেষ্টা চালালে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসব হীন কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো দেশ বা চক্র জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন এই বিএনপি নেতা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।
এসএ/সিলেট
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক...
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য...
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায়...
ঐতিহ্যবাহী কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হারুন রশিদের অবসর জনিত উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে...
সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, দীর্ঘদিনের উন্নয়নবৈষম্য নিরসন এবং আঞ্চলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২৫ দফা দাবি সংবলিত...