উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ২০তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ৪ ডিসেম্বর ​

post-title

বানী

সিলেটের স্বনামধন্য সামাজিক ও সেবামূলক সংগঠন ‘উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট’-এর উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ ইং (২৪ জামাদিউস সানি, ১৪৪৮ হিজরি) শুক্রবার সংস্থার ২০তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

​খাসদবীর ৫নং ওয়ার্ডের ১ম গলিতে অনুষ্ঠিতব্য এই মাহফিলে দুপুর ২টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করা হবে।  

​মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব।  

​অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে দেশবরেণ্য ও প্রখ্যাত বক্তাগণ তাফসির পেশ করবেন,  ​মুফতি গাজী মাসুদুর রহমান খাঁন (প্রিন্সিপাল,নয়াগাঙ্গেরপার আঞ্জব কোম্পানি দারুস সুন্নাহ মাদ্রাসা, কোম্পানীগঞ্জ, সিলেট)  

​মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাহুবলী (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর)  

​মাওলানা এমদাদ উল্লাহ সাহেব (প্রতিষ্ঠাতা পরিচালক, উম্মুল কুরা মাদ্রাসা, সাগরদিঘীরপাড়, সিলেট)  

​হাফিজ মাওলানা আফতাব উদ্দিন মাসুমী সাহেব (ইমাম ও খতিব, হাজী আঙ্গুর মিয়া জামে মসজিদ, চৌকিদেখি, সিলেট)  

​হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ আনসারী সাহেব (সহকারী খতিব ও ইমাম, শাহী ঈদগাহ ও বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ)  

​হাফিজ মাওলানা দিলোয়ার সফিক সাহেব (সিনিয়র শিক্ষক, শিবগঞ্জ হাবিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, সিলেট) ​মাওলানা ক্বারী মোশাহিদ শিকদার সাহেব, সিলেট, ​মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী সাহেব (সিনিয়র মুদাররিস দারুসসালাম মাদ্রাসা)। 

এছাড়াও মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করবেন।  

​পবিত্র এই তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ সকল মুসলিম ভাইদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল।

জুয়ে/সিলেট