জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা...
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
ছবি সংগৃহীত
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিএসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে বাংলা কিউআর কোডের ব্যবহার ও সুবিধাবিষয়ক এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এসবিএসি ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মোহাম্মদ রাশেদ আক্তার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এসবিএসি ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম এবং ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত।
এসবিএসি ব্যাংকের এসইভিপি ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মোফাজ্জল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকটির এফএভিপি মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
এ ছাড়া বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভয়েস অব সিলেটের সম্পাদক ও পরিচালক মইন উদ্দিন মঞ্জু এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকী। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বাংলা কিউআর কোডের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারপদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এসবিএসি ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর লেনদেনে সম্পৃক্ত করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক ব্যানারে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় এসবিএসি ব্যাংকের বাংলা পে অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পণ্য কেনা ও ডিজিটাল পেমেন্টের সুবিধা সম্পর্কে প্রচার চালানো হয়।
এসএ/সিলেট
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...