জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা...
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
সিলেট প্রেসক্লাবে মতবিনিময়ে বৃটিশ বিচারক বেলায়েত হোসেন
ছবি সংগৃহীত
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি প্রথম বিচারক মো. বেলায়েত হোসেন।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজেদের মৌলিক অধিকার ও বিভিন্ন নাগরিক সেবা পেতে এখনো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা দূর করা গেলে প্রবাসীরা আরও বেশি দেশমুখী হবেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারক বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তারা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে কাজ করছেন তারা।
তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ দেশে আসার পরও তাদের বিভিন্ন ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হয়। এনআইডি তৈরি, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং দ্বৈত নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া-সহজ ও হয়রানিমুক্ত করা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
বিমানবন্দরেও প্রবাসীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি ও ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক ইত্তেফাক-এর ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. মারুফ হাসান, আব্দুল হান্নান ও সহযোগী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, ভারতের মুর্শিদাবাদের প্রফেসর আব্দুল হালিম শেখও এদিন সিলেট প্রেসক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন।
এসএ/সিলেট
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...