বিজিবি চলছে আলোচিত সিনেমা রাক্ষস

post-title

সিলেট বানী

ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। প্রথম দফায় কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। বরবাদ-খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে সিয়াম অভিনয় করেছেন পরিণত অ্যাকশন হিরো হিসেবে; যা সিয়ামের জন্য ছিল চ্যালেঞ্জিং। তবে সিয়াম সেই চ্যালেঞ্জটা পরিপূর্ণভাবেই উতরে গেলেন– রাক্ষস মুক্তির পর দর্শকদের বাহবা পেলেন নায়ক। নির্মাতার ললাটে জুটল প্রশংসা।

ছবি দেখতে আসা এক দর্শক রুবেল মিয়া জানান,সিলেট বিজিবি সিনেমাহলের অবস্থা এখন আগের তুলনায় অনেক উন্নত আমি আমার পরিবারকে নিয়ে রাক্ষস ছবি দেখতে এসেছি এটা পয়সা উসুল করার মত সিনেমা।

সিলেট বিজিবি সিনেমাহলের পরিচালক কামরুল আহমদ তালুকদার জানান, এখন পর্যন্ত ভালো চলছে রাক্ষস আপনাদের সবার প্রিয় বিজিবি সিনেমা হল (আখালি) আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত (AC) করা হয়েছে এই সিনেমা চলবে এই পুরো সাপ্তাহযোগাযোগ - 01988816008

টিকিট মূল্য - ভিআইপি Ac - ২৫০ টাকা ডিসি - ১৫০ টাকা অনুপম - ১০০ টাকা শো টাইম - সকাল ৯ টা , দুপুর - ১২ টা , বিকাল - ৩ টা , সন্ধ্যা-৬ টা এবং রাত-৯ টা

জুয়ে/সিলেট