অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে...
নগরীর জিন্দাবাজারে অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনারঅভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহীত
নগরীর জিন্দাবাজারে অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনারঅভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়।
স্টেপ’র এর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, ম্যামোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ ওঠেছে।
জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনের স্টেপ নামের জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় তাদের লাইসেন্স লগো ক্যাশম্যামোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায় ‘পায়ে পায়ে’ নামক জুতার দোকানের। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষনিকভাবে দোকানটি সিলগালা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
সিলগালার বিষয়টি নিশ্চিত করে দেবানন্দ সিনহা জানান, স্টেপ-কে ৩ দিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে যথাযতভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে দোকানটি খোলে দেওয়া হবে।
এসএ/সিলেট
নগরীর জিন্দাবাজারে অন্য প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনারঅভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল...
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময়...
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সরকার...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে পুরোনো...