খেলার মাঠে মেলা বন্ধে দোকান...
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট...
ছবি সংগৃহীত
যানবাহন চলাচলে অনেকটা অনুপযুক্ত সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর রাস্তা। সংস্কারে এবার এগিয়ে এলো সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের একমাত্র সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা।
গুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে অ্যাসোসিয়েশন এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতার মাধ্যমে সাময়িক সংস্কার কাজ শুরু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) গাছবাড়ী - হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজের শুভসূচনা ও পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর আজীবন সদস্য ওউপদেষ্টা ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।
জানা যায়, রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্টরা মনে করছেন উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে রূপলাভ করতে একটু সময় যাবে, যার কারণে সাময়িক এমন উদ্যোগ।
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সেক্রেটারি আবুল কাশেম সুমন বলেন, আমাদের সংগঠন নতুন। তারপরও জনগুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে আমরা সাধ্যমতো এগিয়ে এসেছি। নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তশালীদেরও এমন মহৎ কাজে এগিয়ে আসা দরকার।
এসএ/সিলেট
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট...
যানবাহন চলাচলে অনেকটা অনুপযুক্ত সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর রাস্তা। সংস্কারে এবার এগিয়ে এলো সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের একমাত্র...
মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান...
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁওস্থ নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল...
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান বলেছেন, গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ...