সুনামগঞ্জে হাওরের জল থেকে উঠছে...
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হচ্ছে।সোমবার (১৮ মে ) দুপুরে ধর্মপাশা উপজেলার...
ফসল কর্তন ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক উৎসাহ
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার গড়গাঁও এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, নাগুড়া, হবিগঞ্জের উদ্যোগে ব্রি ধান১১৪ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। যৌথ পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভিদ প্রজননের চীফ সাইন্টিফিক অফিসার ড. পার্থ সারথী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শাহানা পারভীন এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বদরুন নেছা।
বক্তারা বলেন, ব্রি ধান১১৪ একটি উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ জাতের চাষাবাদ সম্প্রসারণ করা গেলে কৃষকরা অধিক লাভবান হবেন এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তারা কৃষকদের গবেষণাভিত্তিক আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফসল কর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে উন্নত ধান চাষাবাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মাঠে ব্রি ধান১১৪’র ফলন দেখে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কর্মকর্তা মাশরুফ আহমেদ, জহিরুল ইসলাম,মোজাম্মেল ভূঁইয়া ও সুহেব মাহমুদ, প্রফেসর কুতুবউদ্দিন, জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, ছায়েদ মিয়া সহ আরও অনেক কৃষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা জানান, ব্রির এ ধরনের মাঠ দিবস ও প্রযুক্তি প্রদর্শনী তাদের আধুনিক পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়াচ্ছে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হচ্ছে।সোমবার (১৮ মে ) দুপুরে ধর্মপাশা উপজেলার...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর’ পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে।সোমবার (১৭ মে) ভোররাতে...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারীকে আটক করেছে। আটক রতন মিয়া...
সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) দুপুরে এই দণ্ডাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন...
সুনামগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।রবিবার (১৭...