সুনামগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদরের কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,  মো. শরিফুল ইসলাম রিমন ও নায়েব আলীর ছেলে মো. আলতাফ হোসেন।

র‌্যাব-৯ সূত্র জানায়, গত ১৬ মে রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বনকুঁড়ি রিসোর্ট এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই রিসোর্টে মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করেন। পরে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হন। পরে এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালায়।

এসএ/সিলেট