কুশিঘাটে পিকআপ ভর্তি ভারতীয় চা-পাতাসহ...
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান দিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট থানার বড়বন এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে হেলাল উদ্দিন, দুর্গাপুর এলাকার আব্দুল নূরের ছেলে মো. রুবেল আহমে ও জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার আব্দুল রশীদের ছেলে তাহমিদ হোসেন (ড্রাইভার)।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিক মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় কানাইঘাট রোড হতে আগত একটি নম্বরবিহীন নীল রঙের পিকআপকে সিগন্যাল দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত কুশিঘাট সড়কের দিকে পালানোর চেষ্টা করে।
পরে গোয়েন্দা পুলিশ গাড়ি যোগে ধাওয়া করে শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট বাজারস্থ ফারিহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পিকআপটি গতিরোধ করে তল্লাশী করা হয়।
তল্লাশীকালে পিকআপ থেকে ২১টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ১ হাজার ৫০ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। ওই সময়ে ৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘এ ঘটনায় শাহপরান (রহ.) থানার মামলা নং-৩২, তারিখ: ২৯/০৬/২০২৬ খ্রি., ধারা- The special Power Act, 1974 এর 25B(1) (b)/25D রুজু হয়। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা...
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন...
সিলেটে ছেলে ও মেয়েকেসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছন এক নারী। এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা...
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেল...
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমন্বিতভাবে কাজ করলে সিলেট নগরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা...