সৌদি আরবে দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
ছবি সংগৃহীত
কুয়েত প্রবাসী বাংলাদেশি গৃহকর্মী আমিনা খাতুন কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছিলেন। ৩০ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি জানতে পারে।
পরদিন, অর্থাৎ ০১ জুলাই দূতাবাস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ও কুয়েত পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে দূতাবাসের তত্ত্বাবধানে নিয়ে আসে।
দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাঁর আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন, বকেয়া পাওনা আদায় এবং ভ্রমণসংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়। ১৪ জুলাই আমিনা বেগকে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট নং J9 531K-এ নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন। যাত্রাকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান।
বাংলাদেশ দূতাবাস, কুয়েত আমিনা খাতুন-এর সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছে।
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত, বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার জন্য সবাইকে সচেতন, দায়িত্বশীল ও সহযোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। দূতাবাসের এমন মানবিক সহযোগিতার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সংশ্লিষ্টদের প্রশংসা করেন।
এসএ/সিলেট
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত: লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।...
বিয়ের মাত্র তিন মাস পর পর্তুগালে নিজের কর্মস্থলে ফিরে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি...
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, কানাডা: কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে...
কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে নগরীর তাক্কারা সেমিনার হলে পবিত্র শোহাদায়ে কারবালা ও আন্তর্জাতিক দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব...
রাহমান মুহাম্মদ হাফিজুর, প্যারিস প্রতিনিধি, ফ্রান্স:: প্রবাসে ভাষার দেয়াল ভেঙে বাংলাদেশি নারীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে পথচলা শুরু করা সংগঠন ‘উইথ...