মাধবপুরে ৬৫ লাখ টাকার ভারতীয়...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এর আগে বিকেলে চৌমহনী বাজার এলাকায় চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে অবৈধ কসমেটিক্স, ফুচকা ও বিস্কুট জব্দ করা হয়।
একই দিন সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে পরিচালিত পৃথক অভিযানে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে জেলা ছাত্রদলের জেলা সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ...
বৃষ্টি উপক্ষে করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের...