কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে...
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
ছবি সংগৃহীত
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের লাখ লাখ প্রবাসী রয়েছেন। প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সিলেটের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এই হাব বড় ভূমিকা রাখবে।
শনিবার (১৫ আগস্ট) নবনির্মিত অত্যাধুনিক সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতাল এর ডেন্টাল বহির্বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সেন্ট্রাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের চেয়ারম্যানের প্রফেসর ডা. এম এ ওয়াহিদ, কলেজের ফিন্যান্স ডিরেক্টর ও ওয়েসিস হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলাইমান আহমেদ এবং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রবাসীরা দাঁতের চিকিৎসার জন্য দেশে এসে ঢাকা বা বিভিন্ন জায়গায় ছুটেন। আমাদের লক্ষ্য সিলেটে এমন একটি সুযোগ তৈরি করা যেন প্রবাসীরা সহজেই উন্নত চিকিৎসা পান। এতে শুধু চিকিৎসাসেবা নয়, একই সাথে সিলেটের ট্যুরিজমও বৃদ্ধি পাবে।” এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা জানান, সেন্ট্রাল ডেন্টাল কলেজের এই নতুন বহির্বিভাগ অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, যা প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর...
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও...
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি...
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।রোববার জেলা...