নগরীর সোবহানীঘাট থেকে বিপুল...
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময়...
ছবি সংগৃহীত
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ভারতীয় অবৈধ চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি পিকআপ আটক করা হয়।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর একদল পুলিশ সদস্য অভিযান দিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জামাল আহমদ সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মুনাফর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর একদল পুলিশ সদস্য কোতোয়ালী থানাধীন সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিঃ ওয়ার্কস এন্ড ট্রান্সপোর্ট-২ নামীয় ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি টাটা পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১২-৪২২১) আটক করেন।
তখন গাড়ির ভেতরে তল্লাশী চালিয়ে ৪ টি প্লাষ্টিকের বস্তায় (২০০ মিলি) ৯শ’ পিস ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। পরবর্তীতে ভারতীয় অবৈধ চোরাইপণ্য পরিবহণের দায়ে পিকআপটি আটক করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬,তারিখ-২৩/০৮/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b) রুজু হয়। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান দিয়ে ভারতীয় অবৈধ ‘নিভিয়া সফট’ ক্রিমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময়...
মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম নামে এক নারী মাদককারবারীকে আটক...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা জব্দ করেছে...
দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের একটি ইনডোর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত আহমেদ (১৫) হত্যার ঘটনার অন্যতম পলাতক আসামি জুয়েল আহমেদকে (১৮) গ্রেপ্তার...
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত...