কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে...
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বলাই নমশূদ্র ভারতের করিমগঞ্জ জেলার লাতু থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করে।
পরে চোরাকারবারি চক্রের সদস্যরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা ধাওয়া করে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন। আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পয়েন্ট ২২ বোরের গোলাবারুদ এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। আটক ব্যক্তিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি তৎপর রয়েছে। তিনি জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, বিজিবি ৫০০ পিস ইয়াবা, দুই রাউন্ড শিসার গুলি এবং একটি পিস্তলসদৃশ এয়ারগানসহ এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজি নয়, কাজে কাজি। আমরা...
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট)...