সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই আসামি পালিয়ে গিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করেছেন বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মো. আসির মিয়াকে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসির মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আসামি পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়া আসির মিয়াকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেসবুকে লাইভ করতে দেখা গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড...
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...