শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্র...
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ সময় মাদক বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুর ও লালাখাল বিওপির বিশেষ আভিযানিক টহলদল অভিযান দুটি পরিচালনা করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেনজকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে জৈন্তাপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিপরাখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে লালাখাল বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংলিবিল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এসব ফেন্সিডিলের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।
দুটি অভিযানে সর্বমোট ২০৭ বোতল ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
এ তথ্য নিশ্চিত করেন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এসএ/সিলেট
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের...
সিলেটের কানাইঘাটে ভারত থেকে আসা ২২ বছরের এক নারীকে ১০দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ভোর সাড়ে ৪টায় কানাইঘাট...
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট...