সিলেট সীমান্তে ভারতীয় মদ ও...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক বহনকারী কাউকে...
ছবি সংগৃহিত
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সিলেট এসে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।
ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে না আসা ও সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের এই প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছেন মন্ত্রী। একইদিনে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।
এরপর সকাল ১১টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে দেখবেন মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে রওনা হবেন। বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক বহনকারী কাউকে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুময়ুন কবির। শুক্রবার সিলেটে আসবেন তিনি।যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবিরের...
সিলেটের কানাইঘাটে ভারত থেকে আসা ২২ বছরের এক নারীকে ১০দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ভোর সাড়ে ৪টায় কানাইঘাট...
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে...
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার একটি বড় চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানার কচকটখা এলাকায় যাত্রীবাহী বাস...