জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার...
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে...
ছবি সংগৃহীত
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর জল্লারপাড় এলাকা থেকে একজন ও রবিবার (৬ সেপ্টেম্বর) নগরীর নেহারিপাড়া থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল আহমদ। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে। অপরজন রবিউল ইসলাম হৃদয়। তিনি সুনামগঞ্জের ছাতক থানাধীন দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট (শুক্রবার) নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর জল্লারপাড় এলাকা থেকে একজন ও রবিবার...
দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও...
মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল...