ইছামতি কামিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
ছবি সংগৃহীত
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কাণ্ডারি।
তাঁর দৃঢ় নেতৃত্ব, অসাধারণ সামরিক কৌশল, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত ও কার্যকর সামরিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যেসব বীর ব্যক্তিত্ব তাঁদের মেধা, সাহস ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব। বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে মহা মুক্তিযুদ্ধের বীর সেনানী, সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ডা: এম এ রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি এম এ হান্নান, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলেহ উদ্দিন আহমদ, শ্যামল চৌধুরী, মো: বেলাল উদ্দিন, মো. খালেদ মিয়া, সাব্বির আহমদ, মো: ইউসুফ শেলু, শিরিন চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, হুসনা চৌধুরী, সাহেদা বেগম, জাহারুন্নেছা প্রমুখ।বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর...