ইছামতি কামিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
ছবি সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টম্বর) মাদরাসার হবিবিয়া ছাত্র সংসদ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া মাদরাসা শাখার আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে মুবারক র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় হাজারো আশিকে রসূল জনতার অংশগ্রহণে না’তে রসূল এর সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নানা কালজয়ী শ্লোক সম্বলিত ব্যানার-ফেস্টুন র্যালির শোভাবর্ধন করে।
মাদরাসা কনফারেন্স হলে আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন - বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতাবা হাসান চৌধুরী নুমান ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন - তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ , সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সাঈদ মো. আশিক, কেন্দ্রীয় সদস্য আহমদ আল মনজুর।
দু'পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি সাংবাদিক আহমদ হোসাইন আইমান।
মাদ্রাসর সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও হবিবিয়া ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন - ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাষ্টার নজরুল ইসলাম, তালামীয নেতা মুয়াজ উদ্দিন, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, তালামীয ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি হাছিব তাপাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী, কামিল জামাতের শিক্ষার্থী রুহুল আমিন,মাদ্রাসার সাবেক শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরী, আলিম জামতের শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন - অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তিনি ছিলেন জগৎবাসীর জন্য আল্লাহর রহমত। তাঁর আগমনে আঁধার টুটে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি আর ভালোবাসার মিশেলে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তাই যে মহামানবের সংস্পর্শে সম্মান বেড়ে যায় মাসের, দিনের, স্থানের - সেই নবীর আগমনের মাসকে সম্মান জানিয়ে, ভালোবাসার প্রকাশ ঘটাতেই নবীর জীবনাদর্শ আলোচনা ও আজকের এই মুবারক র্যালি।নবী বিদ্বেষীদের কলিজায় আঘাত দিয়ে হলেও আমাদেরকে নবীর প্রতি সর্বোচ্ছ মুহাব্বাতের নাজরানা পেশ এবং জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব নবীর (সা.) উত্তম আদর্শের পূর্ণ অনুকরণ ও অনুশীলন করতে হবে।
শিক্ষার্থী আহমদ আল আমানের কোরআন তেলাওয়াত ও আমান আহমদের নাতে রাসুল এবং হবিবিয়া শিল্পীগোষ্টির সংগীত পরিবেশনের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল , জকিগনজ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা তালামীযের সভাপতি রিয়াদুর রহমান চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাজেদুল হক চৌধুরী, বিশিষ্ট যুবনেতা মাওলানা জুবায়ের আহমদ, জকিগন্জ উপজেলা আলইসলাহের প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সিলেট জেলা যুবদল নেতা এম এ করিম,মনজুর আলম, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ তাপাদার,মাওলানা শাহীদুর রহমান, সেলিম রেজা, মোখলেছুর রহমান সুলতান, মাওলানা আবদুল করিম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুর রাজ্জাক চৌধুরী, মাওলানা কলিমুল্লাহ মো. রায়হান, আকরাম হোসেন, সহকারী শিক্ষক মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী,মাষ্টার মনির হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাষ্টার রায়হানুল কবির, মাওলানা আহমদ আল মাসরুর, মুন্সীপাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদ উদ্দিন চৌধুরী,মাওলানা ছালিক আহমদ, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন খান,ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহীন আহমদ তাপাদার, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জি এস, মাওলানা আকবর আহমদ চৌধুরী, মাওলানা আবু সুফিয়ান, মাদ্রসার সাবেক শিক্ষার্থী ও পুলিশ সদস্য আখতার হোসেন চৌধুরী, হবিবিয়া প্রি ক্যাডেটের শিক্ষক মাওলানা আল আমিন, আলইসলাহ নেতা মাহবুবুর রহমান, সুমন আহমদ,বাল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার এবং মোনাজাত পরিচালনা করেন - মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো আব্দুল বাছিত হাতিডহরী।
এসএ/সিলেট