বিশিষ্ট আলেম মাওলানা ইমদাদুল্লাহ’র...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের...
ছবি সংগৃহিত
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভিন্ন সমস্যাও রয়েছে। এসব নিরসনে প্রয়োজনে সংসদে কথা বলবো।
তিনি আরও বলেন- সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি পরিপূর্ণ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব দাস ঝলকের পরিচালনায় জেলা পরিষদ হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোটেক এমরান আহমদ চৌধুরী চলমান বিদ্যুতের সমস্যা তুলে ধরে বলেন- পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করে আজ তারা পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে আজ শীর্ষ ধনী বসবাস করছে। অথচ বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। তবে আশার কথা- এ সংকট দ্রুত সমাধানে আপ্রাণ চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কাজ করছে, যাতে ভবিষ্যতে বিদ্যুতের এই সমস্যা আর না হয়। পাশাপাশি বাসা-বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ নাগরিককেও উৎসাহ দিচ্ছে সরকার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সালাম, সিলেট বিভাগীয় শাখার সদস্যসচিব এম. এন. জামান নাজমু, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম ও দপ্তর সচিব মো. লুতফুল্লাহ।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন...
মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর বাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভা...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) হল রুমে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রæপ (সারেগ)-এর সদস্যবৃন্দের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০...