প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও...
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
ছবি সংগৃহীত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় সহস্রাধিক পরিবারের হাতে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বুধবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নে এবং বিকেলে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের প্রতিটি সদস্যের হাতে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল, আলু এবং চিরা-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি-১ এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—১ম ভাইস জেলা গভর্নর: লায়ন রফিকুল বারী মুক্তা, কেবিনেট ট্রেজারার: মাকসুদা মাহমুদ মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান: লায়ন হাবিবুর রহমান, ত্রাণ কমিটির এডভাইজার: লায়ন হারুন-আল রশীদ দিপু, এমজেএফ ও বেলাল আহমদ, ত্রাণ কমিটির চেয়ারম্যান: লায়ন ইঞ্জি: মোহাম্মদ আবু তাহের, কো-চেয়ারম্যানগণ: লায়ন আমিন উদ্দিন আহমেদ, সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মাসুম আহমেদ, লায়ন মাহবুব সোহেল এবং লায়ন এডভোকেট গংগেশ দাস, লায়ন সাজুয়ান আহমেদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামন, লায়ন কাজী আব্দুল মুকিত
প্রমুখ।
আয়োজকরা জানান, বন্যাকবলিত মানুষের কষ্টের উপশমে লায়ন্স ক্লাব অব জেলা ৩১৫বি-১ এর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে, গত মঙ্গলবার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গত অঞ্চলেও অনুরূপ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসএ/সিলেট
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...