শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ৪র্থ...
ছবি সংগৃহীত
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ৪র্থ দফার এ গণনার কাজ শেষ হয় সন্ধ্যার দিকে।
সন্ধ্যা ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।
পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রূপাও পাওয়া যায়। সর্বশেষ ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা-রূপার অলঙ্কারও পাওয়া যায়।
এসএ/সিলেট
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ৪র্থ...
বিনোদনের একসময়ের সবচেয়ে বড় মাধ্যম ছিল সিনেমা, আর তার মূল কেন্দ্র ছিল সিনেমা হল। একসময় শুধু উৎসবকেন্দ্রিক নয়, সারা বছরই সপরিবারে সিনেমা হলে যেতেন...
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার...
সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র । এর মধ্যে ভিডিও কলে এক ছাত্রকে মারধরের দৃশ্য দেখিয়ে এবং ভিডিও পাঠিয়ে তার বাবার কাছে টাকা দাবি...
দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে।...