শাবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা...
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
ফাইল ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের মেধাতালিকায় ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন।
তবে প্রথম ধাপে সিলেটের ১০টি কলেজ একজন শিক্ষার্থীও পায়নি । বুধবার রাতে অনলাইনে আবেদনের এ ফলাফল প্রকাশিত হয়।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া ১০ প্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলার দুটি, সুনামগঞ্জের দুটি, মৌলভীবাজারের দুটি ও হবিগঞ্জের চারটি।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের চার জেলায় মোট ৩৪৯টি কলেজ রয়েছে। এর মধ্যে ১০ কলেজ কোনো শিক্ষার্থী পায়নি।
একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজগুলো হলো-সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং জৈন্তাপুরের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জের দিরাই উপজেলার চনারচর এসইএসডিপি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজারের মিতালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার রাউতগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীমঙ্গলের রেনার হাই স্কুল অ্যান্ড কলেজ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাজী আব্দুল হেকিম স্কুল অ্যান্ড কলেজ, বাহুবলের মানবকল্যাণ হাই স্কুল অ্যান্ড কলেজ, মাধবপুরের প্রেমদাময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং একই উপজেলার ডা. মহিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫৬০টি। এর বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছেন ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছেন। প্রথম ধাপে ৪৫৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি।
এসএ/সিলেট
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬ পেয়েছেন, যা জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার’ দাবি করেছে...