নগরীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ:...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে। অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানায়, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকার ফেমাস মার্কেটে ৪টি সার্জিকেল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন সার্জিকেল পণ্য বিক্রির অপরাধে জরিমানা আদায় করা হয় (স্মার্ট সার্জিকেল ২০ হাজার, কাকন সার্জিকেল ২০ হাজার ও মেসার্স মেমাস সার্জিকেল ১০ হাজার টাকা)।
অন্য একটি প্রতিষ্ঠানে (শান্ত সার্জিকেল) ড্রাগস লাইসেন্স এবং ফার্মাসিস্ট না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযান শেষে তিনি জানান, ‘অভিযানকালে ৪টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন পণ্য বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
এসএ/সিলেট
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কানাইঘাট...