নগরীতে বিশেষ অভিযানে ৫২ জন গ্রেপ্তার

post-title

প্রতীকি ছবি

নগরীতে বিশেষ অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন নিয়মিত মামলার আসামি-পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী। অভিযানে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসএমপির ট্রাফিক বিভাগও একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৫টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট