২০২৯ সালের জুনে শেষ হবে...
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সরকার...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তান ছিলেন। ডাকাতরা তাঁদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকালে পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো ইলাবাজ গ্রাম ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এসএ/সিলেট
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে সরকার...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে পুরোনো...
সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও ৪ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওসমানীনগরের...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকার হিসেবের সব রেকর্ড ছাড়িয়েছে এবার। শনিবার ৪র্থ দফায় প্রকাশ্যে গণনায় পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা।৩৪ দিন পর শনিবার...
বিনোদনের একসময়ের সবচেয়ে বড় মাধ্যম ছিল সিনেমা, আর তার মূল কেন্দ্র ছিল সিনেমা হল। একসময় শুধু উৎসবকেন্দ্রিক নয়, সারা বছরই সপরিবারে সিনেমা হলে যেতেন...