ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি (পরে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় তিনিসহ পুলিশের একটি দল ন্যাম ভবনে যান।

পুলিশ জানায়, ৫ নম্বর ভবনের দোতলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে এমপি নজরুল ইসলাসহ সস্ত্রীক বসবাস করেন। ঘটনাস্থলে গিয়ে কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। আলামত সংগ্রহের জন্য পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটকে ডাকা হয়। তারা আসার আগ পর্যন্ত ওই কক্ষে প্রবেশ করেনি থানা পুলিশ।

গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর  তাদের ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিতর্কের মধ্যে পড়েন নজরুল ইসলাম। তিনি দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই তাকে বিয়ে করেছেন।

ওই ঘটনার পর ২২ জুলাই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

এসএ/সিলেট