সিলেটে নগর পরিকল্পনায় নতুন অধ্যায়,...
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
বানী
সিলেটের স্বনামধন্য সামাজিক ও সেবামূলক সংগঠন ‘উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট’-এর উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ ইং (২৪ জামাদিউস সানি, ১৪৪৮ হিজরি) শুক্রবার সংস্থার ২০তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
খাসদবীর ৫নং ওয়ার্ডের ১ম গলিতে অনুষ্ঠিতব্য এই মাহফিলে দুপুর ২টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করা হবে।
মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব।
অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে দেশবরেণ্য ও প্রখ্যাত বক্তাগণ তাফসির পেশ করবেন, মুফতি গাজী মাসুদুর রহমান খাঁন (প্রিন্সিপাল,নয়াগাঙ্গেরপার আঞ্জব কোম্পানি দারুস সুন্নাহ মাদ্রাসা, কোম্পানীগঞ্জ, সিলেট)
মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাহুবলী (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর)
মাওলানা এমদাদ উল্লাহ সাহেব (প্রতিষ্ঠাতা পরিচালক, উম্মুল কুরা মাদ্রাসা, সাগরদিঘীরপাড়, সিলেট)
হাফিজ মাওলানা আফতাব উদ্দিন মাসুমী সাহেব (ইমাম ও খতিব, হাজী আঙ্গুর মিয়া জামে মসজিদ, চৌকিদেখি, সিলেট)
হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ আনসারী সাহেব (সহকারী খতিব ও ইমাম, শাহী ঈদগাহ ও বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ)
হাফিজ মাওলানা দিলোয়ার সফিক সাহেব (সিনিয়র শিক্ষক, শিবগঞ্জ হাবিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, সিলেট) মাওলানা ক্বারী মোশাহিদ শিকদার সাহেব, সিলেট, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী সাহেব (সিনিয়র মুদাররিস দারুসসালাম মাদ্রাসা)।
এছাড়াও মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও বরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করবেন।
পবিত্র এই তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ সকল মুসলিম ভাইদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল।
জুয়ে/সিলেট
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ...
সিলেটে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এ...