সিলেটে টেস্টে প্রথম দিনেই ব্যাটিং...
এম এ মতিন :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় উঠে আসে উইকেট। কেননা, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের...
ছবি সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি দেশের ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি।
সম্প্রতি তাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে।
বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমানে কাউন্সিলর মনোনয়নের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই নির্বাচন এবার অনুষ্ঠিত হবে একটি অ্যাডহক কমিটির অধীনে। সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ওই কমিটি বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ক্লাব, জেলা ও বিভাগ-এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। কাউন্সিলররাই পরবর্তীতে ভোটের মাধ্যমে বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন করবেন।
ঘোষিত তফসিল অনুসারে, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
১ জুন থেকে আবারো নির্বাচনি কার্যক্রম শুরু হবে। ৭ জুন রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।
এসএ/সিলেট
এম এ মতিন :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় উঠে আসে উইকেট। কেননা, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের...
১৮৩। লক্ষ্যটা বড় মনে হলেও তা বেশ স্বাচ্ছন্দ্যেই করে দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল...
হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতা ফেরায় স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির...
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের রাজধানী মালে’তে নেপালকে ১-০ গোলে হারিয়েছে...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে।...