একটি মহল রাজনীতির নামে...
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন।’শনিবার বিকালে চাঁদপুর...
সংগৃহীত
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট। এই অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর মুখে মুখে এখন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুলের নাম। গ্রামের স্বল্প আয়ের মানুষের চোখের মনি হয়ে ওঠেছেন বিএনপির এই নেতা। এ আস্থা ও ভালোবাসা অর্জন হয়েছে একমাত্র বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে। প্রান্তিক জনগোষ্টীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৬ মে) কানাইঘাটের সড়কের বাজারে মহিলা কলেজে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। কমিউনিটি এন্ড রোরাল ডেভেলাপমেন্ট (কার্ড) ও রহমান এন্ড নেসা ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। ৩নং দিঘির পার ইউনিয়নের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। সিলেটের চক্ষু বিশেষজ্ঞ নাছির উদ্দীন ও মো. মিজানুর রহমান রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এর আগে ২৫ এপ্রিল কানাইঘাট সরকারি কলেজ সংলগ্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। কানাইঘাট পৌর এলাকার সর্ব সাধারণ এ সুবিধা ভোগ করেন।
কার্ড এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া জানান, কানাইঘাটের গ্রামীণ জনপদের মাঝে কার্ড বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে। এবারও গ্রামের চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল বলেন, প্রত্যন্ত অঞ্চলের মনুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কার্ড নিরলসভাবে কাজ করছে। কার্ড এর সেবা পর্যায়ক্রমে কানাইঘাটের প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ড. জাকি মোস্তফা টুটুল জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে কানাইঘাট উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সিলেট জেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল। তিনি সিলেটের একটি কলেজে কিছুদিন শিক্ষকতা করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানেও তিনি দল গঠনে নিজেকে সম্পৃক্ত করেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কানাইঘাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বিএনপির এই নেতা।
নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন।’শনিবার বিকালে চাঁদপুর...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় জয়কার। নিরঙ্কুশ বিজয় লাভ করে আনন্দের বন্যা বইছে বিএনপির আইনজীবী প্যানেলে। নির্বাচনে...
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায়...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।...