বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের...
বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া...
ছবি সংগৃহীত
হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ব্যবসায়ী নেতৃবৃন্দ হাসান মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মার্কেটের অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেগুলো সমাধানে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হাসান মার্কেট দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল হক, উপদেষ্টা মো. আলী আকিক ও মো. আজমল হোসেন চৌধুরী, সমিতির সভাপতি মো. রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, মার্কেটের বাহির লাইন কমিটির সভাপতি মো. আলী আকবর ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান, সমিতির সহ-সভাপতি বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স ও আজিজুল মকসুদ তালহা, সাবেক দপ্তর সম্পাদক মশিউর রহমান বাবু, সদস্য নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাশ সানি এবং ব্যবসায়ী আবুল হোসেন ফুল মিয়া, আক্তার হোসেন, মামুন আহমদ, আব্দুল মালেক, খালেদ আহমদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শন করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি বাজারের সার্বিক...
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নকে আধুনিক ও যোগাযোগবান্ধব হিসেবে গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান মো. আখলাকুর রহমানের...
হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (৬...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লীর উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই পল্লী...