গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ১৮৮ পিস...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) রুবেল দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর (বাংলাবাজার) এলাকার বাসিন্দা মো. মজনু ও মো. জলিলকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য...
বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শন করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি বাজারের সার্বিক...
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নকে আধুনিক ও যোগাযোগবান্ধব হিসেবে গড়ে তুলতে ইউপি চেয়ারম্যান মো. আখলাকুর রহমানের...
হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (৬...