সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল...
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী...
ছবি সংগৃহীত
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে স্বল্প রানে গুটিয়ে দিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১১৬ রানে। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটিকে ২৫ রানের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
সোমবার (৬ জুলাই) হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নাহিদ রানার তোপের মুখে পড়ে। মাত্র ৭০ রানেই তারা ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে ছিল। সেখান থেকে নবম উইকেটে রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরির ৬৩ রানের জুটিতে ১৪১ রানের সম্মানজনক সংগ্রহ পায় জিম্বাবুয়ে। নিয়ামহুরি সর্বোচ্চ ৩৩ রান করেন।
নাহিদ রানা এই ম্যাচে ২১ রানে ৬ উইকেট শিকার করে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারের নতুন ইতিহাস গড়েন। কিন্তু দলীয় ব্যাটিং ব্যর্থতায় সেই অর্জন ম্লান হয়ে যায়।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ১৭ রানের মধ্যেই প্রথম ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহান ৪৯ রানের একটি জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে হৃদয় ও মোসাদ্দেক হোসেন দ্রুত আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে জিম্বাবুয়ের পেসারদের বোলিং তোপে ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্রাড ইভান্স ৩টি করে উইকেট নেন। এছাড়া নিয়ামহুরি ও মুজারাবানি পান দুটি করে উইকেট। টেস্টে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজের শুরুটাও বাংলাদেশের জন্য হতাশাজনক হলো।
এসএ/সিলেট
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী...
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।ঢাকা...
দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়...
সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম...