নেপালে সিলেটের যুবলীগ সভাপতি মুক্তি...
নেপালে বন্যা ও ভূমিধসে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিখোঁজ রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে...
ছবি সংগৃহীত
সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সিলেট জেলা বিএনপি।
এ উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) রাত ৮টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সদস্য হিসেবে থাকবেন। এছাড়া সিলেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দও প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
প্রস্তুতি সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মুর্শেদ।
এ সময় সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সম্পাদক শামীম হেলালী ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং সহসম্পাদকদের মধ্যে দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, আলাউদ্দিন আলাই, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, শামসুর রহমান শামীম ও ইসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য জসিম উদ্দিন ও আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ময়নুল ইসলাম মঞ্জুরসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নেপালে বন্যা ও ভূমিধসে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিখোঁজ রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান...
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।...
রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর পরই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন...
গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনিবার। এ উপলক্ষে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির...