কানাইঘাট উপাজেলা প্রশাসনের উদ্যোগে ২০০টি ফলজ ও ভেষজ বৃক্ষ বিতরণ

post-title

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বৃক্ষরোপণ কর্মস‚চির আওতায় আগামী ৫ বছরে দেশব্যাপী মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

এরই অংশ হিসেবে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তায় রোপণের জন্য ২০০টি ফলজ ও ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়। সোমবার কানাইঘাট উপজেলা প্রশাসন প্রাঙ্গনে এ বৃক্ষ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

এসময় উপস্থত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার রাজু সেন, কানাইঘাট পৌর বিএনপি'র সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আলমাস চৌধুরী, পৌর কৃষক দলের সভাপতি রাশিদুল হাসান টিটু, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শাহাব উদ্দিন, মহিলা দলের সভাপতি ফাতেহা বেগম প্রমুখ।

এসএ/সিলেট