নগরীতে মিছিলচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৪ জন গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে।  রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন, বিয়ানীবাজারের কুরারবাজার এলাকার এহসান হোসেন, বিয়ানীবাজার পৌর এলাকার আব্দুল্লাহ আল রাহি ও কুরার বাজার শাহ তাহমিদ আহমদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা রুজু হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট হতে মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ৪ জনকে গ্রেপ্তার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট