জুড়ীতে বড়শি দিয়ে মাছ ধরতে...
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় বাড়ির আঙিনায় মিলল বিশাল আকৃতির এক অজগরের। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন চাউতলি বনবিট কর্মকর্তা সুব্রত সরকার।
উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন্যপ্রাণী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ২৩ কেজি। লোকালয়ে অজগরসহ বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে সেগুলোকে নিরাপদে উদ্ধারের জন্য বন্যপ্রাণী বিভাগ বা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে...
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের...
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন...