জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন...
প্রতীকি ছবি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৮)। বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নুরুল আমিন তার বাড়ির পাশের একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলে ফরহাদও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিনও বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে নুরুল আমিনের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, গাছের চারা ও গ্রীষ্মকালীন...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে ফটোকপি দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার...
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।শনিবার (৪...
গিয়াসউদ্দিন- তাজিদুল, ছাতক:সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের অনুপস্থিতির...