বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচার উৎখাতের পর দেশের ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশের জনগণ আজ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের মূল কাজ একটাই—সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।" তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
গত ৫ই আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাই যুদ্ধের স্মৃতি উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, তরুণ, যুবক, গৃহিণী ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগে যে পরিবর্তন এসেছে, তার পেছনে রয়েছে বীর শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ।
তিনি জুলাই যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি...
সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায়...
নেপালে বন্যা ও ভূমিধসে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিখোঁজ রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান...
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।...