হবিগঞ্জে বনফুলসহ ৫ প্রতিষ্ঠানকে...
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, সকালে দুলাল মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতে যাচ্ছিলেন। পথে চাকলা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতার কারণে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও...
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে...