কোম্পানীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের...
কোম্পানীগঞ্জ সিলেট)প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী...
বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতির আগামী ১৫ সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।
সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ সিলেট)প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ...
সিলেটের গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন...
মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের ৮ মাসে বিভিন্ন অপরাধে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে...