নগরীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ:...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
ছবি সংগৃহীত
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সেগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, ফার্মেসিতে ফ্রিজে ভালো ওষুধের সাথে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখা ছিলো। এ ছাড়া আরও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাই ওই ফার্মেসিতে ৩০ হাজার টাকা জরিমানা করা অভিযানে মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কানাইঘাট...