শেখ হাসিনার রায় বাস্তবায়নের দাবিতে টরন্টোতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

post-title

ছবি সংগৃহীত:

কানাডা প্রতিনিধি:  ছাত্র হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সাজা দ্রুত বাস্তবায়নের দাবিতে কানাডার টরন্টোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় টরন্টোর ড্যানফোর্থ এলাকায় (পদ্মা রেস্টুরেন্টের পাশে) এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে। কানাডা পশ্চিম বিএনপি, অন্টারিও বিএনপি, টরন্টো সিটি বিএনপি এবং কানাডা যুবদল যৌথভাবে এই সভার আয়োজন করেছে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার আন্দোলনকালে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবিতে প্রবাসীদের পক্ষ থেকে এই সোচ্চার ভূমিকা নেওয়া হয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এসএ/সিলেট