জকিগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পীরেরগাঁও এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। অতীতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য সংরক্ষণ করে তাদের মৌলিক অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠনে এ তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব।
এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ১১। সোমবার (২ নভেম্বর)...
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক পটকা বর্জন, এর ক্রয়-বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন...