সাঈদীর মামলার বাদী মানিকের দফন...
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে দিনভর উত্তেজনার পর শনিবার...
ডেস্ক
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত এবং পর্যটনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘৬ষ্ঠ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৬’।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই)-এর যৌথ উদ্যোগে এবং ‘ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক’-এর সহযোগিতায় জেলাটিতে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কক্সবাজারের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যটকদের কীভাবে আরও বেশি আকৃষ্ট করা যায়, তা নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজক ও বক্তারা আশা প্রকাশ করেন, এই আলোচনা কক্সবাজারের পর্যটন খাতের টেকসই ও ইতিবাচক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিকার) করেন জাকির হোসেন নয়ন।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন:এ. কে. মাসুদ আহমেদ,আবু মোর্শেদ চৌধুরী,আব্দুর শুক্কুর (সভাপতি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ার আতিকুর রহমান।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন অর্গানাইজিং চেয়ারম্যান ;আবিদ হাসান সাগর আলোচনা পর্ব শেষে এক মনোরম সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে ইভেন্টের সমাপ্তি ঘটে।
জুয়ে/সিলেট
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে দিনভর উত্তেজনার পর শনিবার...
কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭...
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলা...
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহতের মধ্যে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। তারা হলেন চুয়াডাঙ্গায়...
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত এবং পর্যটনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘৬ষ্ঠ...